• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

১৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বাড়ি থেকে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ময়নানদিঘী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ধনেশ চন্দ্র (৩৭), গোবিন্দ বর্মন (৪৫), মো. মামুন ইসলাম (৩০) ও মোছা. সানজিদা আক্তার (২৫) রয়েছেন। এ সময় তাদের সঙ্গে আরও এক নারীসহ মোট পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানায়, ধনেশ চন্দ্র দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে নারীদের এনে অনৈতিক কাজ চালিয়ে আসছিলেন।

ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ময়দানদিঘী এলিট পেট্রোল পাম্প সংলগ্ন ওই বাড়িতে অভিযান চালায়। রাত আনুমানিক আড়াইটার দিকে তল্লাশির সময় আসামিদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল মন্ডল বলেন, আসামিদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ১১/১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd