• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অধ্যাপক সাঈদ-উর রহমানের মৃত্যু, শিক্ষা-সাহিত্য অঙ্গনে শোকের ছায়া এআইকে উৎপাদনশীলতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫

১৪

রাঙামাটিতে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ফারুক হোসেন (৪৮)সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে স্বর্ণ, নগদ টাকা ও চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রথমে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ ফারুক হোসেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্যসচিব। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি জসীম উদ্দীন বলেন, ‘সন্দেহজনকভাবে প্রথমে পাঁচজনকে আটক করা হয়। পরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd