• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপির রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত, জামায়াতের প্রতিবাদ ঘোষণা স্মার্টফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামানোর উদ্যোগ কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ কলেজছাত্রী, মুক্তিপণ দাবি ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান মক্কায় হামলার দাবি নাকচ করলো হুথি বিদ্রোহীরা রিয়াল মাদ্রিদ এলচেকে হারিয়ে জয়লাভ করল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি আসিফ নজরুলের বিশ্বকাপ না খেলার দায় স্বীকার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সাল আমিন

হাঙ্গেরিগামী শিক্ষার্থীর কাছে ভুয়া টিকিট বিক্রির অভিযোগ, ২ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের দাবি

নরসিংদী জেলা প্রতিনিধি / ১৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

২৩

হাঙ্গেরিগামী শিক্ষার্থীর কাছে ভুয়া টিকিট বিক্রির অভিযোগ, ২ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের দাবি

 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরি যেতে ইচ্ছুক এক শিক্ষার্থীর কাছ থেকে ভুয়া ও অকার্যকর বিমানের টিকিট বিক্রি করে ২ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘হলি সিটি এয়ার সার্ভিস’ নামে একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাতরদিয়া গ্রামের শেখ সোলাইমান উচ্চশিক্ষার উদ্দেশ্যে মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তিনি মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘হলি সিটি এয়ার সার্ভিস’ থেকে ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি বিমানের ই-টিকিট কেনেন।

 

পরে টিকিটে থাকা PNR/Booking Reference নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অনলাইন সিস্টেমে বুকিং যাচাই করতে গেলে কোনো বৈধ রেকর্ড বা বুকিং পাওয়া যায়নি বলে অভিযোগ করেন শেখ সোলাইমান। এতে তিনি টিকিটটির বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

 

অভিযোগকারীর দাবি, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের টিকিটের কারণে তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

 

এ বিষয়ে ‘হলি সিটি এয়ার সার্ভিস’-এর হাফেজ হাসান মাহমুদ (আল আমীন)-এর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

অভিযোগের সত্যতা ও টিকিটের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd