• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকারের খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল সরবরাহ বন্ধ ভিক্ষার টাকায় নিজের দাফন সম্পন্ন করলেন ওয়াহাব পাটোয়ারী সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা পাকিস্তানের অভিষিক্ত বোলারের রেকর্ডগড়া ব্যাটিংয়ে টেস্টে ফিরে আসা ইয়েমেনে হুথিদের ছদ্মবেশী যুদ্ধকৌশল নিয়ে উদ্বেগ বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে ৫টি সুইসাইড নোট উদ্ধার এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, বন্ধুরা পালিয়ে গেছে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহের ছবি ব্যবহার করেছে ইরান শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগ: উদ্বেগের কারণ

পাহাড়তলী কলেজের প্রভাষককে নির্যাতনের অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
পাহাড়তলী কলেজের প্রভাষককে নির্যাতনের অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

১৬

চট্টগ্রামের পাহাড়তলী কলেজের এক প্রভাষক মো. মিজানুর রহমান চৌধুরীকে অপহরণ করে নগরের ওয়্যারলেস এলাকার একটি টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করেছেন, সেখানে তাকে মারধরের পাশাপাশি চাকরি করতে হলে অধ্যক্ষসহ দুজনকে ১০ লাখ টাকা দিতে এবং বিভিন্ন দপ্তরে করা অভিযোগ প্রত্যাহারের চাপ দেওয়া হয়।

এ ঘটনায় মিজানুর রহমান চৌধুরী পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারসহ ৭ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ওয়াকিল হোসেন বগা, ফয়সাল, ইমন, সাজিদ, সালাহ উদ্দিন কাদের ও মনির আহমদের নাম রয়েছে।

মামলার এজাহারে মিজানুর রহমান দাবি করেছেন, তিনি কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন এবং এসব বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। ২৪ আগস্ট কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের সামনে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার পর থেকে তিনি ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হচ্ছেন বলে জানান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন বিকেলে অধ্যক্ষের নির্দেশে কয়েকজন মিজানুর রহমানকে অপহরণ করে টর্চার সেলে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং চাকরি করতে হলে টাকা দিতে হবে বলে চাপ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ওয়াকিল হোসেন বগা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd