• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

ঝালকাঠিতে স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঝালকাঠিতে স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু

৭৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবলের আঘাতে পলাশ হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আউরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ হাওলাদার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি কাঁঠালিয়ায় শ্বশুরবাড়ির এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সেখানে একটি ফার্মেসি পরিচালনা করতেন।

নিহতের চাচা নান্না হাওলাদার জানান, পলাশের স্ত্রী লিজা আক্তারের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তারা কাঁঠালিয়ায় বসবাস করছিলেন। তিনি বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।’

কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা জানান, ঘটনার পর নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd