• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ফেনীতে পরকীয়ার জেরে ট্রাকচালকের মৃত্যু, নারী আটক

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
ফেনীতে পরকীয়ার জেরে ট্রাকচালকের মৃত্যু, নারী আটক

৩৫

ফেনীর ছাগলনাইয়ায় সুমন (৩২) নামে এক ড্রাম ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানা আক্তার (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে। নিহতের স্ত্রী অভিযোগ করেছেন, পরকীয়া সম্পর্কের জেরে সুমনকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় এলাকার তোকাম আলী ফরায়েজি বাড়ি থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার গজারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বিয়ের পর থেকে তিনি ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকায় শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন।

আটক ফারজানা আক্তার পাঠানগড় এলাকার কাতারপ্রবাসী সালেহ আহম্মদের স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে। নিহতের স্ত্রী নাসিমা আক্তার অভিযোগ করেন, পাঠানগড়ের ফারজানার সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের জেরে সুমনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নাসিমা জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্বামীর সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয়। এরপর থেকে সুমনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, ফারজানা দাবি করেছেন, সুমন নিজেই আত্মহত্যা করেছেন।

ছাগলনাইয়া থানার এসআই কাজী তৌফিকুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সুমনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে গামছা ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সুমনের পরিবার থানায় অভিযোগ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd