• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের

সাংবাদিকদের পেনশন ও স্বাস্থ্যবিমা সুবিধা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
সাংবাদিকদের পেনশন ও স্বাস্থ্যবিমা সুবিধা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

২২

পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জন্য মাসিক পেনশন দ্বিগুণ বৃদ্ধি এবং বছরে ৫ লাখ রুপি পর্যন্ত চিকিৎসাসুবিধার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

মুখ্যমন্ত্রী জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কলকাতা ও বিভিন্ন জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের এককালীন তিন হাজার রুপি করে উৎসব অনুদান দেওয়া হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন ২ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ৫ হাজার রুপি করা হয়েছে। এখন থেকে রাজ্যজুড়ে সব যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিক এই সুবিধা পাবেন।

স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় ‘আয়ুষ্মান ভারত’ অথবা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় প্রতিটি সাংবাদিক পরিবার প্রতিবছর সর্বোচ্চ পাঁচ লাখ রুপি পর্যন্ত চিকিৎসাসুবিধা পাবে। এই চিকিৎসাসেবা পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতের প্রায় ১ হাজার ৯০০টি খ্যাতনামা সরকারি ও বেসরকারি হাসপাতালে কার্যকর থাকবে।

এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে নবগঠিত ‘অর্জুন বাহিনী’র রূপরেখা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। ৪০ বছর বয়সী ২০০ জন অবসরপ্রাপ্ত সেনা ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছে। তাদের মধ্যে ১০০ জনকে কলকাতায়, ৫০ জনকে পাহাড়ি অঞ্চলে এবং ৫০ জনকে সুন্দরবন এলাকায় মোতায়েন করা হবে।

নবগঠিত বাহিনীর সদস্যদের মাসিক বেতন ২৫ হাজার রুপি এবং উচ্চপর্যায়ের সদস্যদের ‘বীর নায়ক’ পদবিতে ৪০ হাজার রুপি বেতন দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd