• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

প্রতারণার মামলায় বিদিশার জামিন আবেদন নামঞ্জুর

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
প্রতারণার মামলায় বিদিশার জামিন আবেদন নামঞ্জুর

২২

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার আদালত এ আদেশ দেন।

গত ২৫ আগস্ট রাতে ঢাকার গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। মামলার বাদী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১০ জুলাই বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তা বুঝিয়ে দেওয়া হয়নি।

পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দেন টাকা ফেরত দেওয়ার জন্য। তবে ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়, কারণ হিসাবে পর্যাপ্ত অর্থ ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd