• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষ: নিখোঁজ যুবকের সন্ধানে পরিবার

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষ: নিখোঁজ যুবকের সন্ধানে পরিবার

৩৮

খুলনার ভৈরব নদের জেলখানাঘাট এলাকায় ফেরি ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের পর রাকিব নামে এক যুবক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে দুর্ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

রাকিবের এক বন্ধু জানান, রাত ৯টা পর্যন্ত তারা কয়েকজন একসঙ্গে ছিলেন। পরে রাকিবকে বিদায় দেওয়ার পর সে ঘাটের দিকে চলে যায়। রাত ৯টা ৫০ মিনিটের দিকে ঘাটে আসার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রাকিবের মা জানান, তিনি তার বন্ধুদের ফোন করে জানান যে, রাকিব এখনো বাড়ি ফেরেনি। তবে তিনি নিশ্চিত নন যে, রাকিব ডুবে যাওয়া ট্রলারে উঠেছিল কি না।

রাকিবের মা কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ‘বাপ চইলা গ্যাছে, পোলায় তো আমারে পাইত না।’ তিনি জানান, স্বামী মারা যাওয়ার পর সংসার সামলাতে রাকিব অনেক পরিশ্রম করছিল।

রাকিবের মায়ের অভিযোগ, ছেলেকে হারানোর পেছনে নৌযান চলাচলের অব্যবস্থাপনা ও চালকের গাফিলতি দায়ী। এদিকে, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ৩০-৩৫ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেলেও তাদের উদ্ধার করা হয়েছে।

খুলনা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মাসুদ সরদার জানান, স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। নৌপুলিশের কেএমপি সদর নৌ থানার সাব-ইনস্পেক্টর রবিউল ইসলাম বলেন, ভাটির দিকে তীব্র স্রোত থাকায় নৌপুলিশ স্পিডবোট নিয়ে নজরদারি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd