হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুই ট্যাংকার জাহাজে হামলার ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন বিমান বাহিনী ইরানে নতুন সামরিক অভিযান শুরু করেছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এ হামলা শুরু হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় জানান, “আজ (মঙ্গলবার) পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে মার্কিন বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে আঘাত হানা শুরু করেছে।”
গতকাল সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদির দু’টি তেলবাহী সুপারট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে, যেখানে ট্যাংকার দু’টিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।
এর আগে রোববার জর্ডানে যুক্তরাষ্ট্রের দু’টি বিমানবাহিনী লক্ষ্য করে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তবে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকার কারণে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
শনিবার রাতে মার্কিন বিমান বাহিনী কর্তৃক আইআরজিসির কয়েকটি ক্ষেপণাস্ত্র লাঞ্চার স্থাপনা ধ্বংসের পর আইআরজিসি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ হবে ‘সীমিত মাত্রার’।”