• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাজীপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় হবে: ট্রাম্পের হুঁশিয়ারি দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা

রাতের ঢাকায় পুলিশের চেকপোস্টের অভাব, বাড়ছে নিরাপত্তাহীনতা

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
রাতের ঢাকায় পুলিশের চেকপোস্টের অভাব, বাড়ছে নিরাপত্তাহীনতা

১৭

রাতের ঢাকা শহর সাধারণ মানুষের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে পুলিশের স্থায়ী চেকপোস্টের অভাব দেখা যাচ্ছে। নিয়মিত মোবাইল টহল বা টহল দলগুলোর নিষ্ক্রিয়তার সুযোগে ফাঁকা হয়ে পড়া রাস্তাগুলোতে অপরাধ বাড়ছে, ফলে গভীর রাতে যাতায়াতকারী চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ছিনতাইয়ের আতঙ্ক বিরাজ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, রাজধানীতে বর্তমানে ৩৪২টি ছিনতাইয়ের ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে। মোহাম্মদপুর ও উত্তরা এলাকা এই তালিকার শীর্ষে রয়েছে। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, যেখানে একসময় পুলিশের একাধিক টিম ও তল্লাশি চৌকি সচল থাকত, বর্তমানে অধিকাংশ চেকপোস্টই ফাঁকা পড়ে রয়েছে।

মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ১০৮টি ছিনতাইয়ের হটস্পট রয়েছে, যেখানে ২৪০ জন তালিকাভুক্ত ছিনতাইকারী সক্রিয়। উত্তরা ও গুলশান এলাকায় ৯৪টি ছিনতাইয়ের হটস্পট চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে উত্তরা পশ্চিম ও এয়ারপোর্ট রোড অপরাধীদের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সম্প্রতি র‍্যাব-২ এবং ঢাকা মহানগর পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির উত্তরা পশ্চিম, মোহাম্মদপুর এবং হাজারীবাগ থানা এলাকা থেকে ৭৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এই অভিযানগুলো সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী চেকপোস্ট ও নিয়মিত পুলিশি টহল নিশ্চিত না হওয়া পর্যন্ত নিরাপত্তা ফিরবে না।

পুলিশ কর্মকর্তাদের মতে, মাঠপর্যায়ে জনবল সংকট এবং দায়িত্ব পালনে আস্থার অভাব এই পরিস্থিতির জন্য দায়ী। অনেক থানায় পর্যাপ্ত গাড়ি এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি রয়েছে। নিরাপত্তার এই ঘাটতি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি যৌথভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd