• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

সার সংকটের কারণে কৃষকদের ভোগান্তি অব্যাহত

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সার সংকটের কারণে কৃষকদের ভোগান্তি অব্যাহত

১৮৮

আমনের ভরা মৌসুমে সার সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের ভোগান্তির অভিযোগ উঠেছে। কোথাও সরকার-নির্ধারিত দামে সার না পাওয়ার অভিযোগ রয়েছে, আবার কোথাও অবৈধভাবে সার মজুত ও অনুমোদন ছাড়া বিক্রির বিরুদ্ধে অভিযান চলছে।

ক্ষেতলাল (জয়পুরহাট) থেকে জানা যায়, কৃষকদের সার পেতে ডিলারের বিক্রয়কেন্দ্রে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অভিযোগ রয়েছে, সরকার-নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিলে সার পাওয়া যাচ্ছে। ৫০ কেজির ইউরিয়ার বস্তা ১ হাজার ৩৫০ টাকার বদলে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সার ডিলার সমিতির সভাপতি রওনকুল ইসলাম চৌধুরী দাবি করেছেন, বড় ধরনের সংকট নেই।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে খবর পাওয়া গেছে, অবৈধভাবে সার মজুতের দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৬৩৬ বস্তা সার জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানিয়েছেন, অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নন্দীগ্রাম (বগুড়া) থেকে জানা যায়, অনুমোদন ছাড়া সার বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় চার ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার রোহান সরকার এ অভিযান পরিচালনা করেছেন।

রাজশাহী থেকে জানা যায়, কৃষক গোলাম পাঞ্জাতন অভিযোগ করেছেন যে, তিনি ১১ বিঘা জমিতে আমন আবাদ করলেও এখনও সার পাননি। এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বদলি হয়েছেন এবং সার মজুতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে জানা গেছে, একটি সার ডিলারের গুদাম থেকে ১৬৭ বস্তা সার লুটের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে তদন্ত কমিটি গঠন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd