• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াল সংসদীয় কমিটিতে বিরোধী দলের সভাপতির দায়িত্ব দাবি ১১ দলীয় ঐক্যের সাফ চ্যাম্পিয়নশিপে সুলিভান ভাইদের সাফল্য ও বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম আসিফ আকবরের মন্তব্য নিয়ে রাশেদ খাঁনের প্রতিক্রিয়া চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল সবুজবাগে বান্ধবীকে হত্যার ঘটনায় দুই আসামির স্বীকারোক্তি ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা রবিউল ইসলাম আজীবন বহিষ্কার শুভশ্রীর চিঠির জবাবে দেবের আন্তরিক বার্তা পার্বত্য চট্টগ্রামে নির্বাচিত এমপির চেয়ে অনির্বাচিত চেয়ারম্যানের ক্ষমতা বেশি: সারজিস

স্থানীয় সরকার নির্বাচনে মানদণ্ডের উন্নতি করতে চায় নির্বাচন কমিশন

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে মানদণ্ডের উন্নতি করতে চায় নির্বাচন কমিশন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে তার নিচে যাওয়ার সুযোগ নেই। বরং আগের চেয়েও ভালো নির্বাচন আয়োজনের চেষ্টা করবে নির্বাচন কমিশন।

সোমবার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সবার প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন কমিশন ভোটের জন্য প্রস্তুতি নেবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন আয়োজনের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে, তবে কমিশনের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই। জাতীয় নির্বাচন যেভাবে করা হয়েছে, তার চেয়ে ভালো নির্বাচন করার চেষ্টা করা হবে।’

তিনি আরও বলেন, ‘অতীতে দেখা গেছে যে এই নির্বাচনে সহিংসতা একটু বেশি হয়। সেটা আমাদের মাথায় আছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে মোবিলাইজ করার চেষ্টা করা হবে।’

সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কিছু জানানো হয়েছে কি না এই প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘সরকার থেকে সিদ্ধান্ত নেবে না। আমরা নেব। তবে দিনক্ষণ এখনই বলা যাবে না, কারণ এটি অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে।’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কবে হবে—এ প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘এটা ৯০ দিনের মধ্যে হয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd