• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ময়মনসিংহে ভুল পরিবারের কাছে নবজাতক হস্তান্তর, তদন্তের নির্দেশ বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশ জলকামান ব্যবহার করেছে জেলেনস্কি ৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাবি করেছেন, ইউরোপের নেতাদের সমর্থন শিক্ষাখাতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা, গ্রেপ্তার তরুণ কলাবাগানে সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা নাইটক্লাবে পুলিশের হাতে আটক হওয়ার পর ইংলিশ পেসার বাদ পড়লেন দল থেকে গণপতি চক্রবর্তীর হত্যাকাণ্ডে পুলিশের দাবি নিয়ে সন্দেহ পরিবারের

রংপুরে শিক্ষিকার গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণের চেইন ছিনতাই

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
রংপুরে শিক্ষিকার গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণের চেইন ছিনতাই

রংপুরের পীরগঞ্জে চার বছর বয়সী কোলের শিশুর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে মা শিক্ষিকার কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মকিমপুর গ্রামে পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পুষ্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মকিমপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শামীমা আক্তার প্রতিদিনের মতো সোমবার বিকেল পৌনে চারটার দিকে সহকর্মীদের সঙ্গে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। তাদের অটোভ্যানটি পুষ্টি অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাদের পথরোধ করেন।

এ সময় শামীমা আক্তারের কোলে থাকা শিশু তিয়াশা জান্নাতের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে দুর্বৃত্তরা বলেন, ‘কার কাছে কী আছে দিয়ে দিন, নইলে শেষ করে ফেলব।’ এতে আতঙ্কিত হয়ে শিক্ষিকা ও তার সহকর্মীরা চিৎকার শুরু করেন।

অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে দুর্বৃত্তরা শামীমা আক্তারের গলায় থাকা প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়। ওই চেইনের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন শিক্ষিকা। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক বলেন, আমরা তদন্ত শুরু করেছি এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd