• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াল সংসদীয় কমিটিতে বিরোধী দলের সভাপতির দায়িত্ব দাবি ১১ দলীয় ঐক্যের সাফ চ্যাম্পিয়নশিপে সুলিভান ভাইদের সাফল্য ও বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম আসিফ আকবরের মন্তব্য নিয়ে রাশেদ খাঁনের প্রতিক্রিয়া চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল সবুজবাগে বান্ধবীকে হত্যার ঘটনায় দুই আসামির স্বীকারোক্তি ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা রবিউল ইসলাম আজীবন বহিষ্কার শুভশ্রীর চিঠির জবাবে দেবের আন্তরিক বার্তা পার্বত্য চট্টগ্রামে নির্বাচিত এমপির চেয়ে অনির্বাচিত চেয়ারম্যানের ক্ষমতা বেশি: সারজিস

কক্সবাজারে নারী প্রকৌশলীর মৃত্যু, তদন্ত শুরু

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
কক্সবাজারে নারী প্রকৌশলীর মৃত্যু, তদন্ত শুরু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-৩ এর ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইওএম হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারহানা হক সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের জন্য যান।

সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় তার ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। পরে তার মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।

হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়, কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি আতিকুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া জেনারেটরটি নিরাপদভাবে স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd