• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

যাত্রাবাড়ী মসজিদে নামাজ চলাকালে পুলিশের গুলির অভিযোগ, নিহত ২৩-২৪ জন

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
যাত্রাবাড়ী মসজিদে নামাজ চলাকালে পুলিশের গুলির অভিযোগ, নিহত ২৩-২৪ জন

৩৪

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদ্রাসার মসজিদে জুমার নামাজ চলাকালে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন মামলার সাক্ষী মুহাম্মদ রিদওয়ান হাসান। এ ঘটনায় প্রতিবাদ জানাতে মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিরা রাস্তায় নেমে এলে সেদিন যাত্রাবাড়ীতে দুজনসহ সারা দেশে ২৩ থেকে ২৪ জন মাদ্রাসাছাত্র নিহত হন।

রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দেওয়া জবানবন্দিতে রিদওয়ান হাসান এসব তথ্য জানান। তিনি যাত্রাবাড়ী জামিয়া ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক এবং ২০১৩ সাল থেকে সেখানে শিক্ষকতা করছেন।

জবানবন্দিতে রিদওয়ান হাসান বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই রাতে যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করে মাদ্রাসাশিক্ষার্থী আহমদ আব্দুল্লাহকে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, ২০ জুলাই দুপুরে কারফিউ শিথিলের সময় পুলিশ প্রকাশ্যে একজনকে হত্যা করে, যিনি পরে জানা যায়, পুলিশ কর্মকর্তার ছেলে। ৩ আগস্টের কর্মসূচিতে পুলিশ এসে তা বন্ধ করতে বলে এবং ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা মারমুখী অবস্থান নেয়।

রিদওয়ান হাসান বলেন, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গোলাগুলির খবর পেয়ে তিনি জানতে পারেন, সেখানে তিন ছাত্রের মরদেহ আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

এ মামলায় মোট ১১ জন আসামি রয়েছে, এর মধ্যে ৯ জন পলাতক। কারাগারে থাকা দুই আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান ও সাবেক এসআই মো. শাহদাত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd