• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে আসামির ওপর হামলার ঘটনা

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে আসামির ওপর হামলার ঘটনা

৩১

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাতসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করার সময় হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

হামলার সময় আসামিদের ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী এবং স্থানীয়রা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে, বুলবুল হত্যা মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরীর আদালতে হাজির করে পুলিশ।

আদালতে শুনানি শেষে সাত পুরুষ আসামির ১০ দিন এবং চার নারী আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শুনানির আগে আসামিদের আদালতে নেওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রধান আসামি শেখ সিফাতসহ কয়েকজনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এ সময় সিফাতের পোশাক খুলে যাওয়ার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, আসামিদের আদালত থেকে বের করে হাজতে নেওয়ার সময় উত্তেজিত জনতা স্লোগান দিয়েছেন, তবে হামলা বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গত ২০ আগস্ট রাতে বুলবুল হত্যার অভিযোগে জুবায়ের আল আমিন বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলায় শেখ সিফাতকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd