• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু কলকাতার চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’ যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান,  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার রাজশাহীর পদ্মা চরে বাল্যবিয়ের শিকার ৯৫ শতাংশ শিশু, শিক্ষা নেই নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা প্রস্তাব, ক্যাবের দাবি অযৌক্তিক ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রংপুরে চার খুন: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রথমবার এসিসির সভায় তামিমের বড় দায়িত্ব মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

ফরিদপুরে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাইয়ের পালানোর ঘটনায় মারামারি

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ফরিদপুরে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাইয়ের পালানোর ঘটনায় মারামারি

ফরিদপুরের ভাঙ্গায় বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাইয়ের পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পরিবারের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে ভাঙ্গা থানার সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে, যাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের ইকরাম শেখ ও আব্দুল্লাহ শেখ দুই ভাই। বড় ভাই ইকরাম শেখ মালয়েশিয়ায় থাকেন এবং ছোট ভাই আব্দুল্লাহ শেখ কৃষিকাজ করেন। প্রায় এক বছর আগে ইকরামের সঙ্গে পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। পরে আব্দুল্লাহর সঙ্গে পূর্ণিমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি স্থানীয়দের।

গত বুধবার পূর্ণিমা আক্তার বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে আব্দুল্লাহর সঙ্গে পালিয়ে যান। তাদের খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা সাভার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার থানায় শালিস-মীমাংসার জন্য বসার আগে পূর্ণিমা ও দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় পূর্ণিমা থানার ভেতরে ঢুকে পড়েন এবং উত্তেজনা তৈরি হলে পুলিশ পরিস্থিতি শান্ত করে। পূর্ণিমা তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়মিত অত্যাচার করতেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানার গেটের সামনে এ বিষয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে তাদের অভিভাবকরা নিয়ে গেছেন এবং থানায় কোনো অভিযোগ আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd