• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপি বামের ডাইনে, মধ্যপন্থার দল: আইনমন্ত্রীর বক্তব্য আয়ারল্যান্ডের ইউরোভিশন বয়কট, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদ বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজের শুভেচ্ছা সফর সরকারি চাকরিতে তদবিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জমি বিক্রির বিরোধে সংঘর্ষ, আহত ২০ জন সাভার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তমিজ উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল ও র‍্যাগিং নিষিদ্ধ রিমার্কের মডার্ন ট্রেডে সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ প্রাসাদ কিনলেন মার্ক জাকারবার্গ

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ প্রাসাদ কিনলেন মার্ক জাকারবার্গ

২৩

আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে ৪৪০ একর আয়তনের ঐতিহাসিক স্ট্রানক্যালি প্রাসাদ কিনেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। তারা এই প্রাসাদ ও এর আশপাশের জমি আয়ারল্যান্ড সফরের সময় পারিবারিক আবাস হিসেবে ব্যবহার করবেন।

আইরিশ টাইমসের তথ্য অনুযায়ী, এই সম্পত্তির মূল্য ২ কোটি থেকে ৩ কোটি ইউরোর মধ্যে হতে পারে, যদিও প্রকৃত মূল্য প্রকাশ করা হয়নি। জাকারবার্গের ৩৮৭ ফুট দীর্ঘ সুপারইয়টের আনুমানিক মূল্যের প্রায় ১০ শতাংশ এটি।

১৮৩০ সালে সাবেক কনজারভেটিভ এমপি জন কেইলির জন্য নির্মিত স্ট্রানক্যালি ক্যাসেলটি স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইনের নকশায় তৈরি। এই প্রাসাদের পরিধি এতটাই বড় যে ডাইনিং রুম থেকে রান্নাঘরে যেতে প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে।

জাকারবার্গের এক মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক এই বাড়ির যত্ন নেওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত এবং আয়ারল্যান্ডে সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন। সাবেক মালিকরা স্ট্রানক্যালি ক্যাসেল রক্ষা ও পুনরুদ্ধারের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আয়ারল্যান্ডের ন্যাশনাল বিল্ট হেরিটেজ সার্ভিসের ওয়েবসাইটে এই ক্যাসেলের স্থাপত্য ও পাথরের কারুকাজের প্রশংসা করা হয়েছে। ঐতিহাসিক ব্ল্যাকওয়াটার উপত্যকায় আরও কয়েকটি বড় এস্টেট রয়েছে, যার মধ্যে উদ্যোক্তা জেমস ডাইসন ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইপের সহপ্রতিষ্ঠাতা জন কলিসনের সম্পত্তি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd