• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাধবদীতে পিকআপের গোপন বক্সে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের আশা সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ি সফরে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা মেসির চড়ের কারণে জরিমানা হল কুইন সুলিভানকে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে আইফোনের কিস্তি নিয়ে বিবাদে পাহাড় থেকে পড়ে গেলেন মা ও ছেলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভকামনা রাশিয়াকে সেনা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় মায়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় মায়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান আতা (৫০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধ মা জহুরা খাতুনও মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনেরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর-শিমুলতলী এলাকার মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কের পাশ থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ঘাগটিয়া চালার বাটনা গ্রামের বাসিন্দা ছিলেন এবং জীবিকার তাগিদে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা মরদেহটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের সম্ভাবনা নির্দেশ করছে।

নিহতের স্বজন মাসুদ রানা জানান, আতাউর রহমান অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি ধারণা করছেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা তাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে হত্যা করেছে।

এদিকে, নিহতের মৃত্যুর খবর শুনে তার মা জহুরা খাতুন অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। স্বজনদের দাবি, একই সঙ্গে দুই সদস্যের মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে বলে জানা গেছে, তবে আনুষ্ঠানিকভাবে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd