• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রস্তুত চীন: রাষ্ট্রদূত

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রস্তুত চীন: রাষ্ট্রদূত

৩৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাত্ করেছে। সাক্ষাতে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের সময় সৌহার্দপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে অব্যাহত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন তারা।

চীনা দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতে চীন-বাংলাদেশ সম্পর্ক, আন্তঃদলীয় যোগাযোগ ও যুব সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।

তিনি বলেন, এনসিপিসহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা জোরদারে চীন প্রস্তুত রয়েছে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, এনসিপির এই উপকমিটি দুই দেশ ও দুই দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd