• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পশ্চিম তীরে ১২০০ বসতি নির্মাণের উদ্যোগে ইসরায়েলের নিন্দা পশ্চিমা দেশগুলোর নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ঝুটের গোডাউনেও আগুন ছড়ালো মুশফিক ও তানজিদের ইনজুরি নিয়ে আপডেট দিলেন শান্ত যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের পরিকল্পনা খুলনার স্কুলের বাথরুম থেকে উদ্ধার হল হাত-পা-মুখ বাঁধা ছাত্রী এনবিআরে বড় রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হলো নোয়াখালীতে সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করছে বিআরটিএ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সন্ধ্যায় নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬, উদ্ধার অভিযান চলছে

ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হলো

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হলো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। অসুস্থতার অভিযোগের পর তাকে রাজধানী ইসলামাবাদের এই হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার ভোরে বিবিসি এ খবর জানিয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে, তাকে আদিয়ালা কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চের নির্দেশে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। আদালত তাকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল।

২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর এটি ইমরান খানের জন্য আদালত থেকে পাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা। তিনি এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

আদালতের নির্দেশে ইমরান খানকে চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। তিনি কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি।

ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, তিনি চোখের সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd