• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পশ্চিম তীরে ১২০০ বসতি নির্মাণের উদ্যোগে ইসরায়েলের নিন্দা পশ্চিমা দেশগুলোর নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ঝুটের গোডাউনেও আগুন ছড়ালো মুশফিক ও তানজিদের ইনজুরি নিয়ে আপডেট দিলেন শান্ত যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের পরিকল্পনা খুলনার স্কুলের বাথরুম থেকে উদ্ধার হল হাত-পা-মুখ বাঁধা ছাত্রী এনবিআরে বড় রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হলো নোয়াখালীতে সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করছে বিআরটিএ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সন্ধ্যায় নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬, উদ্ধার অভিযান চলছে

প্রধানমন্ত্রী এমপিদের সতর্ক করে বললেন, দলের ঐক্য রক্ষা করতে হবে

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী এমপিদের সতর্ক করে বললেন, দলের ঐক্য রক্ষা করতে হবে

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক সংসদ সদস্যের সঙ্গে এলাকায় দলের দূরত্ব তৈরি হচ্ছে। তিনি এমপিদের এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন এবং এ দূরত্ব সৃষ্টি হতে দেওয়া যাবে না। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত বিএনপির একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকতে হবে। তিনি সাংগঠনিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ ঐতিহাসিক একটি দিন। তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি অপরিহার্য।

মির্জা ফখরুল ইসলামের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তিনি দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে, যা চ্যালেঞ্জিং।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এমপিদের স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার ওপর গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd