• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১০ বছরের শিশুকে উদ্ধারকারী কিশোর লাইফগার্ডকে হোয়াইট হাউসে সম্মান জানালেন ট্রাম্প ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ২ নরসিংদীতে মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম বৃদ্ধি হজ করতে গিয়ে ভিক্ষা না করার আহ্বান, পাকিস্তানি দূতাবাসের সতর্কতা জামায়াতের সংবাদ সম্মেলন: বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন আজ নারীদের জন্য পিংক বাস সার্ভিস আজ থেকে ঢাকায় চালু ওমানে হামলা চালানোর হুমকি ট্রাম্পের এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফলের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার সমাবেশ সিরাজগঞ্জে ১৩ বছর বয়সী কিশোর নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ প্রবাসীর মৃত্যু, তদন্তের দাবি এলাকাবাসীর

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ প্রবাসীর মৃত্যু, তদন্তের দাবি এলাকাবাসীর

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া প্রবাসফেরত জামাল উদ্দিন মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে ভাতিজি ইসমত আরার বাড়িতে তার মৃত্যু হয়।

জামাল উদ্দিন (৫৫) সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রায় ২৫ বছর আগে গাজীপুরের শ্রীপুরে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন এবং পরে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে প্রায় ১২ বছর থাকার পর অসুস্থ হয়ে কয়েক মাস আগে দেশে ফেরেন। অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না।

গত ২ আগস্ট রাতে জামাল উদ্দিনকে রাস্তার পাশে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, বৃষ্টির রাতে তিনি সেখানে অসহায় অবস্থায় পড়ে থাকেন। পরদিন তাকে উদ্ধার করে ভাতিজি ইসমত আরার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

৬ আগস্ট এলাকাবাসীর আর্থিক সহায়তায় জামাল উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৫ আগস্ট তাকে ভাতিজির বাড়িতে নিয়ে আসা হয়। জামাল উদ্দিনের মৃত্যুর খবর জানালে তার পরিবারকে কেউ দেখতে আসেননি।

জামাল উদ্দিনের স্ত্রী রিনা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি প্রায় আড়াই মাস আগে জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন। এদিকে, জামাল উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রাস্তায় তাকে ফেলে যাওয়ার অভিযোগের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd