• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ চতুর্থ শিল্পবিপ্লব: সম্ভাবনা ও প্রস্তুতি ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে ইতিবাচক সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লাখো ভক্তের মিলনমেলায় শেষ হলো খরমপুর কেল্লা শহীদ গেছুদারাস (রহ.)-এর ওরশ মোবারক বোমা-সন্ত্রাসের শঙ্কায় পুলিশ সতর্ক, ২৪ ঘণ্টা মাঠে থাকার নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ আসাম-অরুণাচল সীমান্তে উত্তেজনা, অর্থনৈতিক অবরোধ চলছে বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক

মিরসরাইয়ে চোরচক্রের তিন সদস্যকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হলো

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
মিরসরাইয়ে চোরচক্রের তিন সদস্যকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হলো

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে তিন সদস্যের একটি চোরচক্রকে আটক করে স্থানীয়রা ১০০ রাকাত নফল নামাজ পড়িয়েছেন। বুধবার (১২ আগস্ট) রাতে মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বারইয়ারহাট পৌরসভা এলাকার বেলাল হোসেন ও পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেন। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে এই চক্রটি মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চক্রটির সদস্যদের শনাক্তের চেষ্টা করেন এবং গতকাল রাতে তাদের আটক করেন। পরে তাদের তওবা পড়ানো হয় এবং ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ দেওয়া এবং শারীরিক নির্যাতন না করার জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি।’

স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়া জানান, চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আটক হওয়ার পর তাদের কোনো আঘাত না করে তওবা পড়ানো হয়েছে এবং নামাজ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মিঠাছড়া এলাকায় চোর আটক করে নামাজ পড়ানোর বিষয়ে আমি অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd