• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুনের ঘটনা আইসিসির জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে তানজিদ তামিম ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানাল উয়েফা, এএফসি ও কনকাকাফ এসএসসি পরীক্ষায় পাশের হার ৬২.২৫ শতাংশ, বিপর্যয়ে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী ফেল আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে? ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধানের বৈঠক কিউবার পরিস্থিতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এস্তোনিয়া, নিতে চায় কর্মী নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে

এসএসসি পরীক্ষায় পাশের হার ৬২.২৫ শতাংশ, বিপর্যয়ে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী ফেল

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
এসএসসি পরীক্ষায় পাশের হার ৬২.২৫ শতাংশ, বিপর্যয়ে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী ফেল

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে ৩৭.৭৫ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই ফলাফল গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার হিসেবে চিহ্নিত হয়েছে। ১১ শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬২.২৫ শতাংশ, যা ২০০৭ সালের পর সবচেয়ে কম।

এ বছর ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট পাশ করা শিক্ষার্থীর ১০.২৪ শতাংশ। তবে, গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৫৬ জন কমেছে। মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী ফেল করেছে, যার মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৪৮.৭৪ শতাংশ।

এদিকে, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ফেল করার হার বেশি থাকায় এই ফলাফল বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। অন্যদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রায় সব বোর্ডেই পাসের হার ৯৮ শতাংশের ওপরে।

মেয়েরা এবারও পাশের হারে এগিয়ে রয়েছে। ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন পাশ করেছে, যার পাশের হার ৬৬.৬৮ শতাংশ। অন্যদিকে, ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্রের মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন পাশ করেছে, তাদের পাশের হার ৫৭.৮৬ শতাংশ।

এছাড়া, ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। চলতি বছর ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd