• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফখরউদ্দিন আহমেদ: ১৭ বছর ধরে ভোটাধিকার হরণ করেছে সরকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ছবি তুলে পাঠানোর অভিযোগ ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার ৩৮ অ্যাপ পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুতি হামলায় নিহত ৩০ দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে, নতুন মূল্য তালিকা প্রকাশ মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রেমিকার বিয়ের দিন আত্মহত্যা: সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
প্রেমিকার বিয়ের দিন আত্মহত্যা: সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর আগে রাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং পরিবারের পক্ষ থেকে তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে। এসব পোস্ট ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ফেসবুকে রাকিবের দেওয়া পোস্ট দেখে আমবাগানে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

রাকিবের ফেসবুক পোস্টে তিনি তার প্রেমিকার নাম উল্লেখ করে দাবি করেন, তাকে তার পরিবারের পক্ষ থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তিনি মৃত্যুর জন্য তার প্রেমিকার বাবা-মাকেও দায়ী করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd