• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফখরউদ্দিন আহমেদ: ১৭ বছর ধরে ভোটাধিকার হরণ করেছে সরকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ছবি তুলে পাঠানোর অভিযোগ ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার ৩৮ অ্যাপ পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুতি হামলায় নিহত ৩০ দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে, নতুন মূল্য তালিকা প্রকাশ মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের নেতা ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণ নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে, যার ফলে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd