• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি রুহুল আমিন

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি রুহুল আমিন

৩২

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৩ বছর। তিনি প্রায় ৫৪ বছর ধরে আইন পেশায় যুক্ত ছিলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সুধীজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। পরে সহকর্মীরা তাঁকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমিন পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন। তিনি রাজনীতিতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তাঁর দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। আপাতত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের হিমঘরে রাখা হবে। ছেলে দেশে ফেরার পর জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাঁকে দাফন করার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd