• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুতি হামলায় নিহত ৩০ দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে, নতুন মূল্য তালিকা প্রকাশ মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে মসজিদের মাইক অপসারণের বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে ইরানের হুমকি: উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবানোর সতর্কতা

শিক্ষার্থীদের ভিসার নামে প্রতারণায় নাবিল ইউসুফ রাফির ৩ দিনের রিমান্ড

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
শিক্ষার্থীদের ভিসার নামে প্রতারণায় নাবিল ইউসুফ রাফির ৩ দিনের রিমান্ড

শিক্ষার্থীদের ভিসার মাধ্যমে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার আসামি নাবিল ইউসুফ রাফিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ আগস্ট) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে প্রতারণা চক্রের কার্যক্রম, অর্থ আত্মসাতের পদ্ধতি, অন্যান্য জড়িত ব্যক্তিদের পরিচয়, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা থেকে নাবিল ইউসুফ রাফিকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া এলাকার বাসিন্দা। মামলার অভিযোগে বলা হয়, 'ভিসাগাইড' নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বাদীসহ ৩৬ জনের কাছ থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামি ভুক্তভোগীদের চেক ও রসিদ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে কাউকে বিদেশে পাঠাননি এবং টাকাও ফেরত দেননি। পরবর্তীতে, গত ৫ জুলাই ভুক্তভোগীরা প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, প্রতিষ্ঠানটি সেখান থেকে অন্যত্র সরে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd