বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না।" বুধবার (৫ আগস্ট) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান জানান, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আরেকটি বিপ্লব আসন্ন। তিনি দেশবাসীকে সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "পাপের পরিণতি পেতে কিছুটা সময় লাগে, কিন্তু একসময় সেই পাপই পচে গিয়ে ঝরে পড়ে।" সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যদি তারা এ বিষয়টি বুঝতে না পারে, তাহলে তাদের পতন কেউ ঠেকাতে পারবে না।
শফিকুর রহমান আরও বলেন, "ফ্যাসিবাদী শাসনামলে আপনারাও মজলুম ছিলেন।" তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা যেসব জুলুম ও অপকর্মের বিরুদ্ধে লড়াই করেছে, এখন সেগুলোরই পুনরাবৃত্তি করছেন।
তিনি জনগণের রায়কে সম্মান করার আহ্বান জানিয়ে বলেন, "৭০ ভাগ মানুষের রায়কে অপমান করবেন না।" তিনি দাবি করেন, জনগণের রায়কে অস্বীকার করে কেউ টিকে থাকতে পারেনি এবং ইতিহাস এ বিষয়ে সাক্ষী।