• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

এনসিপির বিতর্কিত নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
এনসিপির বিতর্কিত নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

১২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া গাজী সালাউদ্দিনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।

সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি ও পুলিশ দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরও 'ক্ষমতা দেখিয়েছে'। তিনি উল্লেখ করেছেন যে, গাজী সালাউদ্দিন একটি ফেসবুক পোস্টে তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছিলেন, যা পরে তিনি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন।

এছাড়া, সারজিস আলম দাবি করেছেন যে, পার্টির পক্ষ থেকে সালাউদ্দিনকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি বলেন, বিএনপি এবং তারেক রহমানের পুলিশ ক্ষমতা দেখানোর চেষ্টা করছে, যদিও বিগত দুই বছর ধরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd