• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জবির অধ্যাপক শিক্ষক সমিতির বিবৃতিকে ‘কলঙ্কিত’ বললেন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নতুন কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আলাদা আমন্ত্রণ জানানো হয়েছে

সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন করবে বিশেষ কমিটি

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন করবে বিশেষ কমিটি

১৬

সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও পেশাজীবীদের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করবে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

বৈঠকটি দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে দুপুর দেড়টার দিকে শেষ হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সবার কথা শুনবো এবং সংশোধনের প্রয়োজনীয় বিষয়গুলো ধারণ করে রিপোর্ট প্রণয়ন করব।’ তিনি জানান, কমিটির সুপারিশের ভিত্তিতে পরে সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপন করা হবে।

কমিটির সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি অনুযায়ী সংশোধনী প্রস্তাবে প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।’ তিনি জানান, বিরোধী দলকে প্রতিনিধিত্বের জন্য পাঁচজনের নাম দিতে অনুরোধ করা হলেও এখন পর্যন্ত তারা কোনো নাম দেয়নি।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন যে বিরোধী দল তাদের নাম দেবে এবং তাদের মতামত গ্রহণ করা হবে। তিনি বলেন, ‘লিখিতভাবে প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হবে।’ কমিটির কাজকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন তিনি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd