• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে মসজিদের মাইক অপসারণের বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে ইরানের হুমকি: উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবানোর সতর্কতা বিএনপি সংসদ সদস্য নাছির চৌধুরী: আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র চট্টগ্রাম বন্দরে ৫ কনটেইনার পণ্য ধ্বংস করেছে কাস্টমস ডিএমপির সাত কর্মকর্তার বদলি আদেশ জারি

নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস

২৩

কোপা ডু ব্রাজিলের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেমোকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস। বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে নেইমারের দুর্দান্ত অ্যাসিস্টে রনি একমাত্র গোলটি করেন।

ব্রাজিলের এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। ২৮ মিনিটে রেমোর ডিফেন্ডার মার্লন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে স্বাগতিকরা ১০ জন নিয়ে খেলতে বাধ্য হন।

বিরতির পর সান্তোস কোচ কুকা ৪৬ মিনিটে তিনটি পরিবর্তন করেন। মাঠে নামেন নেইমার, রনি ও উইলিয়ান আরাও। ৭৪ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে সান্তোসকে এগিয়ে দেন রনি। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

ম্যাচে বলের দখলে সান্তোস ৬৯ শতাংশ সময় ছিল। তারা ১৬টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, অন্যদিকে রেমো ১২টি শট নিলেও মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে।

প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে ১-০ ব্যবধানে জয় পেয়ে ১-০ সমষ্টিগত ব্যবধানে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় সান্তোস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd