• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

চাঁদে আঘাত হানবে তিন টন বোমার শক্তি, পৃথিবীতে প্রভাব পড়বে না

Reporter Name / ২০২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
চাঁদে আঘাত হানবে তিন টন বোমার শক্তি, পৃথিবীতে প্রভাব পড়বে না

৩০০

৫ আগস্ট, বুধবার, একটি রকেটের পরিত্যক্ত অংশ চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়বে। এটি ঘণ্টায় ৫ হাজার ৪০০ মাইল গতিতে সংঘর্ষ ঘটাবে, যা তিন টন টিএনটির শক্তির সমান বলে জানিয়েছেন গবেষকরা।

স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের ওপরের অংশটি এক বছরেরও বেশি সময় ধরে মহাকাশে কক্ষপথে ভাসছিল। চাঁদের অভিকর্ষজ বলের কারণে এটি চাঁদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গবেষকদের ধারণা, রকেটের অংশটি চাঁদের আলোকময় অংশের আইন্স্টাইন গহ্বরের কাছে আঘাত হানবে, যা প্রায় ২৭ মিটার চওড়া ও ৫ মিটার গভীর একটি নতুন গহ্বর তৈরি করবে।

টেক্সাস ইউনিভার্সিটির গবেষক উইলিয়াম জো জানান, সংঘর্ষের ফলে সৃষ্ট ধূলিকণা ও ধ্বংসাবশেষের মেঘ চাঁদের পৃষ্ঠ থেকে ৭৫ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। নিউ মেক্সিকোর লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক বেঞ্জামিন ফার্নান্দো জানান, আলোর ঝলকানি এক সেকেন্ডের কম সময় স্থায়ী হলেও টেলিস্কোপের সাহায্যে মহাকাশ ও পৃথিবী থেকে কয়েক মিনিটের জন্য উৎক্ষিপ্ত বস্তুকণা দৃশ্যমান হতে পারে।

চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় এই সংঘর্ষের ফলে সৃষ্ট বিস্ফোরণে পৃথিবী বা ভবিষ্যতের মানব অভিযানের কোনো ক্ষয়ক্ষতির ঝুঁকি নেই। নাসা তাদের ‘লুনার রিকনসাইস্যান্স অরবিটার’ দিয়ে এই পরিবর্তনের আগের ও পরের ছবি তুলবে। এই ঘটনাটি মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনার জরুরি প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd