• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুতি হামলায় নিহত ৩০ দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে, নতুন মূল্য তালিকা প্রকাশ মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে মসজিদের মাইক অপসারণের বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে ইরানের হুমকি: উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবানোর সতর্কতা

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

১৯

গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও টহলও বাড়ানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) গোপালগঞ্জের পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গোপালগঞ্জে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd