• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে মসজিদের মাইক অপসারণের বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে ইরানের হুমকি: উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবানোর সতর্কতা বিএনপি সংসদ সদস্য নাছির চৌধুরী: আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র চট্টগ্রাম বন্দরে ৫ কনটেইনার পণ্য ধ্বংস করেছে কাস্টমস ডিএমপির সাত কর্মকর্তার বদলি আদেশ জারি

নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ

২৩

নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে অভিবাসন-সংক্রান্ত বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার জন্য আইওএমকে ধন্যবাদ জানান।

তিনি নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আইওএমের সহযোগিতা কামনা করেন।

আইওএম এর উপ-মহাপরিচালক বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনায় উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সক্রিয় ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd