• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পারিবারিক অমতে বিয়ের জেরে জামাতাকে গ্রেপ্তারের অভিযোগ আসামির জন্য আনা পাউরুটির ভেতরে উদ্ধার হলো গাঁজা কিশোরগঞ্জে পাইপ লিকেজে ৪৫ দিন ধরে গ্যাস অপচয়, স্থানীয়দের উদ্বেগ এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে নির্বাচন কমিশনের নতুন কমিটি গঠন বিএনপি গণভোটের রায় বাতিল করেছে: রফিকুল ইসলাম খান রাবিতে ‘জুডিসিয়াল কিলিং’ বিলবোর্ড নিয়ে বিতর্কের সৃষ্টি বিদায়ী অর্থবছরে বাংলাদেশে বিদেশি ঋণ পরিশোধের নতুন রেকর্ড দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল মিল’ চালুর ঘোষণা প্রতিমন্ত্রী হাজ্জাজের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, যুবক গ্রেপ্তার অপতথ্যের বিস্তার সাংবাদিকতার চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

আসামির জন্য আনা পাউরুটির ভেতরে উদ্ধার হলো গাঁজা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬
আসামির জন্য আনা পাউরুটির ভেতরে উদ্ধার হলো গাঁজা

ঢাকার সিএমএম আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির জন্য স্বজনের দেওয়া পাউরুটির ভেতর গাঁজা লুকিয়ে আনা হয়েছিল। হাজতখানায় নেওয়ার আগে নিয়মিত তল্লাশির সময় পাউরুটির ভেতর থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।

রোববার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় আসামি মো. মামুনকে। হাজিরা শেষে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, মামলার হাজিরা শেষে আসামির স্বজনেরা খাবার দেওয়ার জন্য অনুরোধ করেন। দায়িত্বরত পুলিশ সদস্য শুরুতে রাজি না হলেও মানবিক বিবেচনায় পাউরুটিটি নেওয়ার অনুমতি দেন।

প্রথমে সাধারণ তল্লাশিতে কিছু ধরা না পড়লেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসকর্ট কনস্টেবল মো. শাহেদ পুনরায় সূক্ষ্মভাবে পরীক্ষা শুরু করেন। একপর্যায়ে পাউরুটিতে একটি ছোট ছিদ্র দেখে সন্দেহ হলে সেটি চিরে ভেতরে কাগজে মোড়ানো দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কে খাবারটি দিয়েছিল, তাকে শনাক্ত করতে আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আসামিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন মাহমুদ বলেন, মামুন কোন মামলায় কারাগারে আছেন, তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে এ ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd