বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৫৮৭টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের এইচএসসি পাস হতে হবে। বয়সসীমা ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ তারিখ, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৩ আগস্ট, ২০২৬ তারিখ বিকেল ৫টায়। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি বাবদ ১১২ টাকা টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।