• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর, যৌতুক ও মারধরের অভিযোগে মামলা

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর, যৌতুক ও মারধরের অভিযোগে মামলা

৭০

কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, তার স্ত্রীকে মারধর ও এক কোটি টাকা যৌতুকের দাবিতে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ জুলাই গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগের ভিত্তিতে প্রিন্স মামুনের স্ত্রী মামলা করেন। এর আগে, ২৪ জুলাই, যৌতুক ও মারধরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়, যেখানে আদালত মামুনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

মামলার এজহার অনুযায়ী, প্রিন্স মামুনের স্ত্রী একজন ফ্যাশন মডেল এবং তাদের বিয়ের সময়কাল প্রায় পাঁচ মাস। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কলহ চলছিল। অভিযোগে বলা হয়েছে, মামুন পরকীয়ায় জড়িত ও মাদকাসক্ত। এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি স্ত্রীকে মারধর করতেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মামুন তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন এবং অস্বীকৃতি জানালে মারধর শুরু করেন। মারধরের সময় তিনি স্ত্রীর গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করেন।

আসামি পক্ষের আইনজীবী আদালতে বলেন, “বাদী এবং আসামি সুইট কাপল। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা এমনটা দেখেছি। কোটি টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগ বাদী মামলা করেছে। সেখানে তেমন কোনো মেডিক্যাল সার্টিফিকেট নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd