চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, পালানোর পরিকল্পনা ছিল
Reporter Name
/ ১৯
Time View
Update :
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
Share
চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, পালানোর পরিকল্পনা ছিল
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গ্রেপ্তার এড়াতে নিজের চেহারা বদলে ভারতে পালানোর প্রস্তুতি নিয়েছিলেন। পুলিশ জানায়, সীমান্ত পাড়ি দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ইমন চুল ও দাড়ির স্টাইল পরিবর্তন করেছিলেন। তবে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যভিত্তিক অভিযানের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ডেভিড ইমন ২০২৫ সালের জানুয়ারিতে বায়েজিদ থানার একটি দস্যুতা মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছিলেন। তবে ২২ দিনের মাথায় তিনি...
২২
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গ্রেপ্তার এড়াতে নিজের চেহারা বদলে ভারতে পালানোর প্রস্তুতি নিয়েছিলেন।
পুলিশ জানায়, সীমান্ত পাড়ি দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ইমন চুল ও দাড়ির স্টাইল পরিবর্তন করেছিলেন। তবে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যভিত্তিক অভিযানের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
ডেভিড ইমন ২০২৫ সালের জানুয়ারিতে বায়েজিদ থানার একটি দস্যুতা মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছিলেন। তবে ২২ দিনের মাথায় তিনি জামিনে মুক্তি পান।
প্রকাশ আর এ লায়ন সরকার ট্রেড লাইসেন নং ১১৫২/৬৮৩ রেজিঃ নং সি- ১৭৮৩১৪ বাণিজ্য মন্ত্রণালয়/ তথ্য মন্ত্রণালয় অনুমোদন প্রক্রিয়াধীন, নাজাত24 কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
আল্লাহ চত্বর নরসিংদী/আঞ্চলিক অফিস নাজাত পাক দরবার শরীফ
শেরপুর কান্দাপাড়া আদিয়াবাদ রায়পুরা নরসিংদী।
ঢাকা অফিস ১৫/৩ ওয়ারি স্ট্রিট ঢাকা ১২০৩