• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিবিআইয়ের তদন্ত কর্মকর্তা বদল, আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় নতুন দল গঠন কুয়াকাটায় জমি ও মার্কেট দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপির দাবি আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারেদেসের বিরুদ্ধে ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা ৫৩ বছর পর বোতলের ভেতর উদ্ধার হলো শিশুর চিঠি, অপহরণের বর্ণনা রয়েছে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সর্বোচ্চ ব্যয়, ২৮ দলের শূন্য ব্যয় কনক্যাকাফের ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান, উয়েফার উদ্বেগ প্রকাশ সন্তানের ঘুমের অভ্যাস: বাবা-মায়ের সঙ্গে থাকা কতটা নিরাপদ? ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন আজ ঢাকায় তিন কনসার্ট, জমবে সংগীতের সন্ধ্যা

দিনাজপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন : র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ২৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

৫০

দিনাজপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন : র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোছাাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর।।

“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস – ২০২৬ উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন শুক্রবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

এরপর মাদকবিরোধী র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী।

 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেল সুপার আবু নূর মোঃ রেজা, দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী প্রমূখ।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং দিনাজপুরের বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার এবং সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd