• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি হবিগঞ্জে নাসীরুদ্দীন ও সারজিসের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালেন নাহিদ ইসলাম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ কক্সবাজার সিটি করপোরেশন হচ্ছে: তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমানের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের এলএনজি আমদানির নীতিগত অনুমোদন পেল সরকার বিএনপি নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কুপ্রস্তাবের অভিযোগ ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

পাঁচদোনা ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা, নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২৭২ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
0-0x0-0-0-{}-0-0#

৩৫২

পাঁচদোনা ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা, নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ

পূর্ব পরিকল্পিত হামলায় গুরুতর আহত; থানায় লিখিত অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর মাধবদীতে এক ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী মোঃ জহিরুল হোসেন (৪২) এ ঘটনায় মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাধবদী থানাধীন পাচদোনা স্কুল গেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পাইপ ও স্যানিটারি দোকান পরিচালনা করে আসছেন জহিরুল হোসেন। গত ৫ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি দোকান থেকে দৈনিক বিক্রির প্রায় ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে পাচদোনা আজিজ স্কুল গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার পথরোধ করে। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র—দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হন।

এসময় হামলাকারীরা তার কাছে থাকা নগদ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (মূল্য আনুমানিক ৩১ হাজার টাকা) এবং মোটরসাইকেলটিও ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগী আরও জানান, হামলাকারীরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে মাধবদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd