• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল স্লোভেনিয়ার রেফারি ভিনচিচের অবসর পরবর্তী মন্তব্য বিশ্বকাপ ফাইনাল নিয়ে চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, পালানোর পরিকল্পনা ছিল মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতাদের গাড়িবহর শেখ হাসিনার আত্মসমর্পণ: আইনমন্ত্রী বলেন গ্রেপ্তার হতে পারেন প্রধানমন্ত্রী তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডার জুবায়ের নিহত মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি: খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া

মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি, ৩ দোকানকে জরিমানা

নরসিংদী জেলা প্রতিনিধি / ৩৬৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

৪২৯

মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি, ৩ দোকানকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি | আব্দুল হান্নান মানিক

নরসিংদীর মাধবদী বাজারে বাজার তদারকি ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমান। এ সময় মাধবদী বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট, তৈরি ইফতারের দোকান, কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

বাজার তদারকির সময় উপস্থিত ছিলেন Council of Consumer Rights Bangladesh (সিআরবি) ঢাকা বিভাগের প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক, সিআরবি নরসিংদী জেলার প্রশাসনিক প্রতিনিধি নগেন্দ্র নাথ বনিক এবং নরসিংদী জেলা সিআরবি’র সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বিপ্লব।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়েছে বলে জানা যায়।

এ সময় ভোক্তারা প্রশাসনের কাছে দাবি জানান— শুধু জরিমানা নয়, ভেজাল খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে কারাদণ্ড বা জেল-হাজতের বিধান কার্যকর করা হোক। একই সঙ্গে রং মেশানো ও ভেজাল খাবার বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রমজানকে সামনে রেখে বাজারে ভেজাল ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd