• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮ ফ্রান্সে বাক্সের ভেতর থেকে উদ্ধার হলো ৫ নবজাতকের দেহাবশেষ দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি হবিগঞ্জে নাসীরুদ্দীন ও সারজিসের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালেন নাহিদ ইসলাম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ কক্সবাজার সিটি করপোরেশন হচ্ছে: তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমানের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

নির্বাচনী জনসভা: পাঁচদোনায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার

পলাশ উপজেলা প্রতিনিধি। / ৭১০ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

৮৬৪

নির্বাচনী জনসভা: পাঁচদোনায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার

 

নরসিংদী প্রতিনিধি:

 

পাচদোনা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় হাজারো মানুষের ঢল নেমেছে। জনসমাগমে মুখরিত এই সভা অনুষ্ঠিত হয় ইউনিয়নের কেন্দ্রীয় ময়দানে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাচদোনা ইউনিয়ন জামায়াতের সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আলী।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনে জামায়াত-e-ইসলাম মনোনীত এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

পলাশ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম সিকদার,ঘোড়াশাল পৌর জামায়াতের আমির অধ্যাপক ইসমাঈল হোসেন খায়েরী,মাধবদী পৌরসভার আমির মাওলানা আমিনুল ইসলাম,পলাশ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা তাজুল ইসলাম,

কর্মপরিষদ সদস্য মোঃ আল-আমিন।

 

 

প্রধান অতিথির বক্তব্য_বক্তব্যে মাওলানা আমজাদ হোসাইন বলেন,সারাদেশে আজ দাড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটি কোনো কৃত্রিম জোয়ার নয়—মানুষ ন্যায়-ভিত্তিক শাসনব্যবস্থা, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ, এবং জুলুম-বঞ্চনামুক্ত সমাজ চায় বলেই ইসলামী নেতৃত্বের উপর আস্থা রাখছে।

 

তিনি আরও বলেন, পূর্ববর্তী সময়ে ওয়াজ-মাহফিলে কোন বক্তা অংশ নিতে পারবেন তা নিয়ন্ত্রণ করা হতো। ইসলামী মতকারদের অনেক মহফিলে অনুমতি দিত না তৎকালীন ক্ষমতাসীনরা। এখন দেশের তরুণ সমাজ ন্যায়, জবাবদিহিতা এবং নৈতিক নেতৃত্বের প্রতি আগ্রহী—এটাই ইতিবাচক সংকেত।

 

নারী শ্রমিকদের জন্য আমীরে জামায়াত ঘোষিত ৩ ঘণ্টা কর্মঘণ্টা নীতি উল্লেখ করে তিনি বলেন—

“নারী শ্রমিকদের ওপর জুলুম যেন না হয় এবং মালিকের ওপরও যেন বাড়তি চাপ না পড়ে—সে বিষয়টি মাথায় রেখেই এই নীতিমালা ঘোষণা করা হয়েছে।

 

সভায় বক্তারা ন্যায়-ভিত্তিক রাজনীতি, সুশাসন ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

 

ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা ছিল উৎসবমুখর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd