• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত

নরসিংদী জজ কোর্ট ভবনের ভিতরে দুর্বৃত্তদের হামলা: দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা পুলিশের

নরসিংদী প্রতিনিধি। / ৭১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

৭৩৭

নরসিংদী জজ কোর্ট ভবনের ভিতরে দুর্বৃত্তদের হামলা: দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা পুলিশের

নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদী জেলার জজ কোর্ট ভবনের ভেতরে দুর্বৃত্তদের হামলায় একজন ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে আদালতে হাজিরা দিতে আসার পরপরই এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনার পর আদালতপাড়ায় আতঙ্ক সৃষ্টি হয়।

 

ঘটনার পরপরই নরসিংদী জেলা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “অপরাধী যেই হোক, যত শক্তিশালীই হোক না কেন, তাকে অতি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এমন ঘটনায় কেউ ছাড় পাবে না।”

 

তিনি আরও জানান, আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও দ্রুত পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান উপস্থিত অনেকে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd