• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত

র‍্যাব-১১ এর অভিযানে কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪০৯ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

৪৫৯

র‍্যাব-১১ এর অভিযানে কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর ধারাবাহিক অভিযানে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

 

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ টিম সম্প্রতি কোতয়ালী মডেল থানার শাহপুর, চাঁনপুর ও অশোকতলা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় উদ্ধার করা হয় ভারতীয় চোরাচালানকৃত পন্ডস ফেস পাউডার ৩,১০০ পিস, ৮৬ কার্টন সিগারেট (১৭,২০০ পিস), ৬২ ক্যান বিয়ার, ৫০ বোতল স্কাফ, ০৮ গ্রাম হেরোইন, ১০ বোতল বিদেশী মদসহ অন্যান্য পণ্য।

 

র‍্যাব জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি র‍্যাব-১১ বিভিন্ন অভিযানে ২১৫ জন চাঞ্চল্যকর অপরাধী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ আসামি ১ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি ২ জন, হত্যা মামলার ১৮২ আসামি, ধর্ষণ মামলার ৮৭ আসামি, অস্ত্র মামলার ২৬ আসামি, ৪১৭ জন মাদক কারবারি ও আরও বিভিন্ন অপরাধে জড়িত মোট প্রায় ৪৮৯ জনকে গ্রেফতার করেছে।

 

অভিযানগুলোতে ১০৫টি অস্ত্র, ১,৩৪৮ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়। এছাড়া ৭৬ জন অপহরণকারী গ্রেফতার ও ৮২ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

 

র‍্যাব-১১ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এই অভিযান আরও জোরদা

র করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd