• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুল আলোচনায় সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট ছাড়াও দৈনন্দিন পণ্যে ক্ষতিকর উপাদান বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ইউসিবি ব্যাংকে বিজনেস ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮

শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কু/পিয়ে হ/ত্যা

শিবপুর উপজেলা প্রতিনিধি। / ৭৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

৬৭৮

শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কু/পিয়ে হ/ত্যা

শিবপুর উপজেলা প্রতিনিধি।

নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন— বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে সোহাগ (৪০) ও রানা (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিদার ও বিদ্যুৎ নামের দুই চাচাতো ভাইয়ের বাড়ির টিউবওয়েলের পানি সোহাগদের বাড়ির ওপর দিয়ে নামাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ধারালো অস্ত্র নিয়ে সোহাগ ও রানা ভাইয়ের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই রানা নিহত হন এবং গুরুতর আহত সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মা শামীমা আক্তার জানান, টিউবওয়েলের পানি প্রবাহ নিয়ে তার ছোট ছেলে রানা আপত্তি করলে মামুন ও তার ছেলে দিদার ও বিদ্যুৎ রানার পেটে ছুরি মারে। রানার চিৎকার শুনে বড় ভাই সোহাগ এগিয়ে এলে তাকেও লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তিনি দুই সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd