• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর সারাদেশে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত  

দিনাজপুর প্রতিনিধি জাহিদ / ৫১৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

৪২৬

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন

মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

 

মোছা তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৫-২৬ ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট সোমবার – ২০২৫ দিনাজপুর সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা বলেন,জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই কর্মশালা শুধু কাগজে কলমে থাকলেই হবে না বাস্তবায়ন করতে হবে। বেঁচে থাকতে হলে খাদ্য গ্রহন করতে হবে। সুস্থ ভাবে বাঁচতে হবে। আর সুস্থভাবে বাঁচতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। একজন মানুষকে সুস্থ সবল থাকতে হলে নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহন করা উচিৎ। পুষ্টিকর খাবার শিশু এবং কিশোরদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে।

 

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ (তুষার), সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুরভী আক্তার।

 

বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর কনসালটেন্ট এ নীহার কুমার প্রামানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফাজিলপুর) মোঃ আবু বোরহান। কর্মশালা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল আলম।

 

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (চেহেলগাজী) আরিফুর রহমান, গেইন এর রিসোর্স পার্সন মোঃ সিরাজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বাজার কমিটির সভাপতি, আদিবাসী প্রতিনিধি, শিক্ষক, নারী উদ্যোক্তা, ইমাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd