• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস এড়িয়ে চলা উচিত বাসযাত্রায় বমির সমস্যা প্রতিরোধের উপায় কেরালায় যমজ কনে ও যমজ বর নিয়ে অনুষ্ঠিত হলো বিরল বিয়ে এল নিনোর তীব্রতা বাড়ছে, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের চার দিনের সফর শুরু নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চক্রের সক্রিয়তা যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত যশোর সফরে এসেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, দিনভর কর্মসূচি যশোর ঝিকরগাছায় বকুলিয়ার রাস্তায় হাঁটুপানি কাদা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটরের তথ্য

মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ড. জীবন চৌধুরীর সংবাদ সম্মেলন

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

২৮৩

মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ড. জীবন চৌধুরীর সংবাদ সম্মেলন

————————————————————————-

আমি যাতে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে না

পারি সে জন্য একটি মহল ষড়যন্ত্র করছে

==============================

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি ॥ ২৬ আগস্ট মঙ্গলবার বিরল কাঞ্চনঘাট ফ্যামিলি পার্ক জীবন মহল মিলনায়তনে বিরল প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় বিরল সেবক পার্টির আয়োজনে মানবসেবক ড. জীবন চৌধুরী’র বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি মহল প্রণদিতভাবে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছেন। উক্ত মহলের বিরুদ্ধে ড. জীবন চৌধুরী সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে সেবক পার্টির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এবং জীবন মহলের স্বত্ত্বাধিকারী ড. জীবন চৌধুরী বলেন, এবার জাতীয় নির্বাচনে সময় ঘোষনা হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যাতে আমি নির্বাচন করতে না পারি। এরই অংশ হিসেবে গত ১৮ আগস্ট আমার জীবন মহল রিসোর্টে একটি নাটক সাজিয়ে ডিবি এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমার স্টাফদের জেল জরিমানা করা হয়েছে যা আইনের প্রতি শ্রদ্ধাশীল শেষে আমি সমস্ত কিছু মেনে নেয়েছিলাম। এর পরও এই কুচক্রি মহল থেমে নেই তাদের ভাড়া করা লোক দিয়ে জীবন মহল পার্কের সামনে এসে তা ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে ও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপ তৈরী করে কুরুচিপূর্ণ প্রপগন্ডা ছড়াচ্ছে। তিনি আরও বলেন এলাকাবাসীর সুবিধার জন্য দীর্ঘ ২৪ বছর সুখে-দুঃখ্যে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি এ্যাম্বুলেন্স ব্যবস্থা, ভ্রম্যমান মেডিকেল, চক্ষু চিকিৎসা, কম্বল, ঈদে নতুন কাপড়, সেমাই-চিনি ও নগদ অর্থ বিতরণ করে আসছি। সাংবাদিক সম্মেলনে বিরল প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিউর রহমান আতিক, সাধারন সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, সাংবাদিক মোঃ নুরে আলম সিদ্দিক, দিপংকর রায়, জাহিদুল ইসলাম সুবেল, সুবল রায়সহ উপজেলা ও জেলার গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় সকল ষড়যন্ত্রের অবসান চেয়ে জীবন মহল পার্কের সম্মুখে প্রতিবাদ সভা ও বিরল উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করবেন ড. জীবন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd